কথাসাহিত্য বা বইয়ের ক্ষেত্রে উপন্যাস জনপ্রিয়তম ঘরানা। কিন্তু ছোটগল্প সংকলনের তাৎপর্য অন্য জায়গায়। একটা ছোটগল্প সংকলনে একইসাথে ভিন্ন ভিন্ন লেখকগণের লেখার কেতা এবং চিন্তার বৈচিত্র্যময়তার সাথে পরিচিত হবার যে অনন্য সুযোগ পাঠকেরা পেয়ে থাকে, তা অনবদ্য।
‘নিয়তি নিরন্তর’ নামের এই ছোটগল্প সংকলনটায় ঘাসফুল সম্পাদক প্যানেল একটা নিরীক্ষা করেছিল। সাতজন ভিন্ন লেখককে কোনো জনরাই নির্দিষ্ট করে দেয়নি। লেখকেরা একজন আরেকজনের সাথে পরিচিতও ছিলেন না। যখন সবগুলো গল্প নিয়ে সম্পাদক প্যানেল বসলেন, তখন বোঝা গেল, তাদের নিরীক্ষা সফল হয়েছে।
আশানুরূপভাবেই, সবার দেওয়া গল্পেই বিষাদের উপস্থিতি প্রবল। প্রত্যেকটি গল্পই মানুষের একদম ভেতরকার হাহাকারের অনুরণন তোলে। অবশ্যই প্রত্যেকটা গল্পের উপস্থাপন ভীষণই আলাদা। একেক হাহাকারের উৎস একেক রকম। চলুন পাঠক, মানুষ এবং তার নিয়তির জগতে।