“নৈর্ঋত" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
কাল্পনিক চরিত্র নৈঋত আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিসের এক নবীন অফিসার । চাকরিসূত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে। জড়িয়ে পড়েছে বিভিন্ন রােমাঞ্চকর ঘটনায়। সেসব ঘটনাই গল্পাকারে প্রকাশ এই বইতে। দুর্দান্ত সাহসী কিন্তু ঠান্ডা মাথার এই বহুমাত্রিক মানুষটির সাথে সেসব অভিযানে সঙ্গী হয়েছে। তারই অন্তরঙ্গ বন্ধুরা। সেইসব বন্ধুদের বচনেই। গল্পগুলাে অবয়ব নিয়েছে, যা নিঃসন্দেহে যেকোনাে বয়সের পাঠককে তীব্রভাবে আকর্ষণ। করবে। প্রতিটি আলাদা স্বাদের গল্পগুলাে। নেহায়েতই সাদামাটা কল্পকথা নয়, ওতে যেমন আছে যৌক্তিক অথচ রসালাে তথ্যভাণ্ডার, তেমনি আছে পাঠকের মনে কৌতূহল উস্কে দেবার জন্য। নানাবিধ মজা মেশানাে রসদ।