মানুষের চরিত্রের আদর্শ বা নৈতিক গুণাবলী হলো
নৈতিকতা। নৈতিকতা প্রকাশের মাধ্যমে একজনের
চরিত্র বিকশিত বা প্রকাশিত হয়। নৈতিকতার শিক্ষা
একজন মানুষকে পরিবার সমাজ, রাষ্ট্র ও ধর্মের ওপর
ভিত্তি করে সুনির্দিষ্ট কিছু নিয়ম-নীতি সচেতনভাবে মেনে
চলতে শেখায়। বর্তমানে সমাজে নৈতিকতা চর্চা কমে
এসেছে এর কারণে মানুষের মাঝে মূল্যবোধও কমে
এসেছে ফলে আমাদের পরিবার সমাজ ও রাষ্ট্র অনেক
ক্ষেত্রে অবক্ষয়ের সম্মুখীন। রাষ্ট্রের ভবিষৎ প্রতিনিধি
কিশোর-তরুণরা বিভিন্ন ধরনের পারস্পরিক অন্তর্দ্বন্দ্বে
ভুগছে। পরিবারে বাবা-মা এর কর্মমূখী জীবন, একক
পরিবার, ডিজিটাল মিডিয়ার প্রতি নির্ভরশীলতা এই
সমস্ত প্রভাবে পরিবারে স্বাভাবিক রীতিনীতি ও
নৈতিকতার চর্চা হ্রাস পেয়েছে। ফলস্বরূপ সমাজে
বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। পরিবার সমাজ ও রাষ্ট্র
একই সুতায় গাঁথা। সুতরাং যেকোনো একটাতে অবক্ষয়
দেখা দিলে তার প্রভাব উভয় ক্ষেত্রেই দেখা দেয়। তাই
পরিবার ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে কল্যাণ সাধন করতে
নৈতিকতার চর্চা অপরিহার্য। এই বইটিতে নেতিকতার
চর্চা কিভাবে করা উচিত এবং কোন বিষয়গুলোকে
বর্তমান সমাজে আমাদের মেনে চলা উচিত সেসকল
বিষয়ের ওপর তথ্য প্রদান করা হয়েছে।