কবিতা সুন্দরের শিল্প। কবিগণ হৃদয়ের চোখে দেখে কবিতা লিখে থাকেন, মানে সৌন্দর্য নির্মাণ করেন। কবিতায় এঁকে যান কতো স্বপ্ন। কতো বিচিত্র কথার ফুল ফোটান। অনেকে কবিতার সাগরে ডুব দিতে চান। ডুব দেনও। কবিতার সাথে সংসার পাতার ইচ্ছে থাকে কারও কারও। সংসার পাতেনও। কেউ কেউ সফল হন। 'নোঙর ফেলেছে চাঁদ' একটি কবিতার সংকলন।
কুড়িজন লেখকের কবিতাগুলো পাঠককে ভাবিয়ে তুলবে। রঙিন জগতে হাঁটাবে। বিচিত্র স্বাদ এনে দেবে। কোনও কোনও কবিতায় আঁকা হয়েছে ছবির ভেতরের ছবি। উপমা-প্রতীকে তুলে ধরা হয়েছে সমাজের কথা, মানুষের কথা, আরও কতো কিছু! আশা করি সবার ভালো লাগবে।