নৃবিজ্ঞানের ‘তত্ত্ব ও মতবাদের’ উপর বাংলাভাষায় একটি গ্রন্থ রচনার তাগিদ অনুভব করছিলাম বহুদিন ধরেই। এ বিষয়ে ইংরেজিভাষায় রচিত বেশ কযেকটি গ্রন্থ পাওয়া যায়। নৃবিজ্ঞানের ছাত্র, শিক্ষক ও গবেষকদের জন্য এ ধরনের গ্রন্থের প্রয়োজনীয়তা অপরিসীম। বাংলাভাষায় উচ্চশিক্ষা প্রদান জাতীয় সিদ্ধান্ত হলেও আজ অবধি আমরা বাংলাভাষায় রচিত বিভিন্ন বিষয়ে যথেষ্ট পরিমাণ পাঠ্যপুস্তক, তথ্যপুস্তক ও গবেষণাগ্রন্থ রচনা করতে পারিনি। এমনকি, অনুবাদ-সাহিত্যও খুবই সীমিত। এটা আমাদের এক বড় ব্যর্থতা।
| বইয়ের নাম | নৃবিজ্ঞানের তত্ত্ব ও মতবাদ |
| লেখক | আনোয়ার উল্লাহ চৌধুরী |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 416 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | নৃবিজ্ঞান |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।