"দিন কয়েক আগে সাভার যাচ্ছিলাম। আমার পাশে বসেছে মেডিক্যাল কলেজের এক ছাত্র। সম্ভবত সে ফাইনাল ইয়ারে পড়ে। বয়স ২৪/২৫ বছরের বেশি নয়। সে বাংলাদেশ সরকারের একজন সচিবের পুত্র, যিনি যুগ্ম সচিব থেকে দুটি পদোন্নতি পেয়ে প্রথমে অতিরিক্ত সচিব এবং পরে সচিব হয়েছেন।
গাড়িতে আমরা ৪/৫ জন ছিলাম। কথা প্রসঙ্গে রাজনীতির কথা উঠলো। কেউ কেউ সরকারের পক্ষে এবং অন্যরা বিরোধীদলের পক্ষে নিজ নিজ মতামত ব্যক্ত করছে। একপক্ষীয় আলোচনা কখনো জমে না। জোরদার হয় না। রাজনৈতিক আদর্শ যাই থাকুক না কেন অনেক সময় আমরা তর্কের খাতিরে তর্ক করি। আলোচনাকে প্রাণবন্ত করার জন্য দু'দলে ভাগ হয়ে পড়ি। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে।