মহাকালের এক জীবন্ত সাক্ষী আজকের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ। তিনি মূলতঃ একজন দার্শনিক। কিন্তু তিনি শুধু দর্শনের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি; কথা সাহিত্যের রসময় জগতেও বিচরণ করেছেন অবাধে, সাচ্ছন্দ গতিতে। 'নতুন সূর্য' জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফের আগে লেখা একটি গল্প সংকলন। পঞ্চাশের দশকে বইটি প্রথম প্রকাশিত হয়। অনেকদিনের ব্যবধানে বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ প্রকাশের উদ্যোগ নেয়। আমাদের প্রকাশনার মধ্যে এই বইটি একটি অনন্য সংযোজন হয় মর্মে পাঠকের মধ্যে উৎসাহ পাওয়া গেছে। গল্প গ্রন্থটিতে স্পৃশ্য, অস্পৃশ্য অনেক ব্যথিত মানুষের বাস্তব ও শৈল্পিক চিত্র ফুটে উঠেছে। লেখক নিজেও স্বীকার করেছেন এর অনেক ঘটনাই সত্য ঘটনা থেকে সরাসরি তুলে ধরেছেন। এক কথায় বলা যায়, কাহিনীগুলো বাস্তব জীবনকে উপলব্ধি করার গভীরতম মনন। সব মিলিয়ে গল্পগুলো পাঠকের উত্তরোত্তর শিক্ষণীয় হওয়ায়,