সে অনেক দিনের কথা। তেরশ' বছর, কি তারও আগে; সেই সাত সমুদ্র পার, তের নদীর ধার, সেই সোনা হীরার গাছ, আর মুক্তা মণির ফুল -
সবই তখন ভুল।
তখন না ছিল ফুলে ফুলে পরীর মেলা, আর না ছিল সব দেশে দেশে রাজপুত্রের খেলা।
সে ছিল এক আঁধারের যুগ।
আঁধারে জগৎ জোড়া। আঁধারে আঁধারে, — পাপের আঁধার। আঁধারে মানুষ ডুবে আছে।
হাজার যুগের আঁধার বুকে আঁধারেই দিন কাটে। মানুষ গিয়াছিল ভুলে। ভুল না ভুল, না ভুলের নাই মূল। আল্লাহতালার কথা, তাই মানুষের ভুল। না কেউ