চড়াই-উতরাই জীবনে কত
হর্ষ-বিষাদবিমূঢ়
অলিগলি, কণ্টকাকীর্ণ পথ
কত মেদ কত সংকীর্ণতায় ঝাঁঝরা পাঁজর।
আবার কখনো কখনো
কত সূক্ষ্ম সুনিপুণ কল্পনাভূতি!
প্রাঞ্জল নীল চাহনির মাদকতায়, বিশালতায় বাজে গীত
পুষ্প পল্লবের নত, নির্দ্বন্দ্ব, নিষ্পাপে রাজসিকী কায়দায় জাগে দ্বীপ।
শৈশবগগন, শিশিরভরা রাতের টুপটুপ শব্দ, কাঁচা আলপথ, তপ্ত ঋতুর দগ্ধ ধুলোর প্রহর, দিন, স্মৃতি
এ কাব্যউদ্যানে হনহন হাঁটে, শিহরন তোলে, ওম নেয়।
ভাঁজে ভাঁজে নিজেকে জিইয়ে রাখে।