'মাজহাব আওর জাদিদ চ্যালেঞ্জ'।
মওলানা ওয়াহিদুদ্দিন খান লিখিত উর্দু কিতাবটি প্রথম প্রকাশিত হয় ইদারায়ে তাহকিকাত ও নাশরিয়াত, লখনৌ থেকেজ্জ ১৯৬৬ সালে। আরবি সংস্করণ প্রকাশ করে কুয়েতের প্রকাশক 'দারুল বুহুছুল ইলমিয়্যাহ' (১৯৭০ সালে)। নাম হয়- 'আল ইসলামু এতাহাদ্দা বা ইসলামের চ্যালেঞ্জ'। এটি তখনি অন্তত ছয়টি আরব ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়।
এরপর বৈরুত এবং কায়রো থেকেও প্রকাশ পেতে থাকে।
কিতাবটি প্রকাশের পর বিশ্বের অসংখ্য পত্রিকাতে এটি সম্পর্কে বিভিন্ন মন্তব্য-অভিমত বা সমালোচনা প্রকাশিত হয়। তার মধ্যে বিশেষ উল্লেখ্য অভিমতটি লিখেছেন মিশরের প্রখ্যাত সাহিত্যিক আহমাদ বাহজাতজ্জ কায়রোর 'আখবারুল আহরাম' পত্রিকায় (২ জুলাই ১৯৭৩)।
১৯৮৭-তে বের হয় এর ইংরেজি সংস্করণ। নাম হয়- God Arises. এছাড়া বিশ্বের আরো অনেক প্রধান ভাষাতেই এটি প্রকাশিত হয়েছে এবং আলোচিত ও সমাদৃত হয়েছে বিশ্বজুড়ে।