ঐতিহাসিক বস্তুবাদ হচ্ছে সমাজ বিকাশের মার্কসবাদী তত্ত্বের মূল দিকগুলোর ব্যাখ্যা। এই বইতে সমাজ বিজ্ঞানের এই বিশেষ দিকটি আলোচিত হয়েছে সংক্ষেপে। লেখক সহজ ভাষায় বিখ্যাত রুশ সমাজবিদ মার্টিন সিদোরভের হোয়াট ইজ হিস্টোরিকাল মেটেরিয়ালিজম (রুশ:স্তো তাকোই ইসতোরিচেসসকি মেটেরিয়ালিজম) গ্রন্থের অনুসরণে বিভিন্ন সামাজিক-আর্থনীতিক বিন্যাসের গঠন, তাদের বিকাশের বিভিন্ন দিক, বিভিন্ন শ্রেণি ও শ্রেণিসংগ্রাম সম্পৰ্কীয় মার্কসীয় তত্ত্ব, রাষ্ট্র ও তার স্বরূপ, বিপ্লব ও তার আনুষঙ্গিক তত্ত্ব, সমাজ-চেতনার গঠন ও প্রকৃতি ইত্যাদি আলোচনা করেছেন। ইতিহাস সম্পর্কে বস্তুবাদী ধারণার মূল উপাদানগুলোর সঙ্গে পরিচিতি পেতে হলে এ বইটি সহায়ক হবে।