-জানিতা নিয়ে কিছু কথা।
মানুষ বিচিত্র, বিচিত্র মানুষের আবেগ-অনুভূতি ও জীবন।
মানুষের জীবন প্রেম-ভালবাসা, ঘৃণা, বাস্তবতা, সংগ্রাম এবং স্বপ্ন ও কল্পনা নিয়ে বয়ে চলে। কখনো আকাশকুসুম কল্পনা এবং কখনো নিঠুর বাস্তবতার মুখোমুখী সংঘর্ষে বয়ে যাওয়া সময় হলো জীবন। কেউ জানে না পরবর্তী মুহূর্তে কী হতে যাচ্ছে। সাধারণ হোক বা অসাধারণ, সব মানুষের জীবন ও বোধ একই মর্মমূল হতে উত্থিত, পার্থক্যটা শুধু গোপন রাখা অথবা প্রকাশের অভিপ্রায়ে। আশা নিরাশা পাওয়া না-পাওয়া, কল্পনা ও বাস্তবতার উপলব্ধি নিয়ে আমার প্রথম কাব্যগ্রন্থ অ-জানিতা। সকলের জীবন সুন্দর হোকÑ
এই শুভ কামনা।