বিবর্ণ মন নিয়েও কৃষ্ণচূড়ার অপেক্ষায়
যদি একটিবার কেউ আগলে নেয় পরম যত্নে
ফুল যেভাবে অসময়েও সুবাসে বিমোহিত করে
অবজ্ঞা পেয়েও শাপলার মতো বেঁচে আছি আজও!
যদি ফুল হয়ে আসো গাছ হয়ে মিশে থাকবো আমৃত্যু।
তীব্র বিষণ্নতা ঘিরে থাকা রাত পেরিয়ে
আশায় থাকি সোনালি একটি সূর্যের
যদি কেউ অশ্রু মুছে দেয়!
না বলা সকল কথা যদি সে পৌঁছে দেয় আকাশনীলার কানে
হেলায় থাকা জীবটাকে ভালোবাসবো যদি ফেরো হারিয়েও!
মনের বিশালতা ঘিরে তোমার পায়ের দাগ
কথা দেওয়া শব্দের টুংটাং আওয়াজ
নিজেকে ভারি মনে হয় তোমার দেওয়া বিষাদ বইতে বইতে
তবুও মানুষ তো একজনেই আসক্ত থাকে
আমিও নাহয় অপেক্ষায় কেউ একজনের
মনের তিমিরাচ্ছন্ন বারান্দায়!