সবার মতো আমারও এমন কিছু বিশেষ বিশেষ স্মৃতি রয়েছে, যেগুলো কোনোদিনও ভুলবার নয়। সেগুলো আমার মস্তিষ্কে লিখিত হয়ে আছে আপনা আপনিই। সেসবের কিছু কিছু স্মৃতিকথা আমি গল্পের মতো করে বর্ণনা করেছি আমার এই বইটিতে।
নিজের অতীতকে স্মৃতিচারণ করতে কার না ভালো লাগে? কিন্তু সেগুলো সরবে মুখ ফুটে উচ্চারণ করলে, কারো কারো কানে তা বিরক্তিকরও শোনাতে পারে। তাই আমি সাবধানী থাকবার চেষ্টা করেছি সবসময় এবং পাঠকদের ধৈর্যচ্যুতি ঘটাবার বিন্দুমাত্র কোনো অভিসন্ধি করিনি। গল্পগুলো পড়তে, আশা করছি পাঠকদের কাছে খুব ভালো লাগবে। একসঙ্গে আড্ডায় বসে যেভাবে আমরা খুব সহজ ভাষায় কথা বলি, বলার ঠিক সেই ধরনটি আমি ব্যবহার করেছি আমার ভাষায়।
নিজের অতীতকে এই বই আমার আত্মজীবনী নয়, স্মৃতিচারণও নয়। এ শুধু আমার দীর্ঘ জীবনে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া খণ্ড খণ্ড অভিজ্ঞতার গল্প,- অল্প স্বল্প গল্প।