আলেকজান্ডার গ্রাহাম বেল (৩ মার্চ ১৮৪৭-২ আগস্ট ১৯২২) প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে তিনি সবচেয়ে পরিচিত। তাঁকে বোবাদের পিতা তথা ‘দ্য ফাদার অফ দ্য ডিফ’ নামে ডাকা হতো। তাঁর বাবা, দাদা এবং ভাই সবাই একক অভিনয় ও বক্তৃতার কাজে জড়িত ছিলেন এবং তাঁর মা ও স্ত্রী উভয়েই ছিলেন বোবা। এ কারণেই বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অনেক গবেষণা করেছেন। টেলিফোন উদ্ভাবনের আগে থেকেই তিনি শ্রবণ ও কথনসংশ্লিষ্ট গবেষণায় নিয়োজিত ছিলেন। ১৮৭৬ সালে তাঁকেই টেলিফোনের প্রথম মার্কিন পেটেন্টের সম্মানে ভূষিত করা হয়।
| বইয়ের নাম | অমর বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল |
| লেখক | তুনাজ্জিনা নুসরাত |
| প্রকাশনী | অবসর প্রকাশনা সংস্থা |
| আইএসবিএন | 9789848801642 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 85 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | Scientists & Mathematicians |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।