আটচল্লিশ থেকে বায়ান্ন সালের বাংলা ভাষা আন্দোলন,বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি,একুশের শহীদ,শহীদ মিনার,একুশের কবিতা,সান গল্প,উপন্যাস,নাটক এবং একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরের সংক্ষিপ্ত কিন্তু বস্তুনিষ্ঠ ইতিহাসের সার এ-গ্রন্থ। বাংলা ভাষা আন্দোলন,শহীদ মিনার,শহীদ দিবস,একুশের সাহিত্য সম্পর্কে গ্রন্থটি একটি গবেষণামূলক মননশীল সাহিত্যকর্ম। অমর একুশে ও শহীদ মিনার,মূলত ভাষা আন্দোলনের কল্পিত বা আরোপিত ইতিহাস নয় বরং অবস্থিত ইতিহাস রচনার প্রয়াস।