ডুব সাঁতারে দীঘির জলে- আমাদের লুকোচুরি প্রেম; মুখোমুখি দু’টি ইংরেজি বর্ণের ‘এল’ হয়ে মিশে গেছে। ঝড় তোলে বাসন্তী ঠোঁট, ক্ষয় হয় রক্তজবা- যেন বেহেশত থেকে ছিটকে যাচ্ছি গন্দম খাওয়ার অপরাধে! হৃদ শোকেসে রাখা প্রেম- ভুলে যায় দুপুর, ভুলে যায় রাত এমনকি ভুলে গিয়ে ভুখ- দেখি আমাদের জল সংসার- দেখি চোখ খোলা বিমূর্ষ কোলবালিশ সকাল।