রাজা রামমোহন রায় ইতিহাসে এক জীবন্ত সেতুর মত দাঁড়িয়ে আছেন। ইউরোপীয় রেনেসাঁর পথ ধরে বাংলার নবজাগরণে এই জীবন্ত সেতুর পথ ধরে ‘অতীত থেকে অফুরন্ত ভবিষ্যৎ দিকে’ যাত্রায় যারা পথে পথে আলো ফেলেছেন এবং আজও সেই যাত্রা অব্যাহত রয়েছে,তাদের কয়েকজনের কাহিনী এই গ্রন্থে স্থান পেয়েছে। এদের মধ্যে রয়েছেন সমাজ সংস্কারক,সাংবাদিক,সাহিত্যিক,কবি,ঔপন্যাসিক,রাজনীতিক। তারা কেউ অতীতের হাত ধরে আমাদের এগিয়ে দিয়েছেন এবং তুলে দিয়েছেন আধুনিককালের পারানী নৌকায়। বিশেষ কোন মাপকাঠিতে তাদের নির্বাচিত করা হয়নি। মানবতার যাত্রাপথে এদের কেউ পিছিয়ে পড়েছেন,স্বকালের প্রয়োজন মিটিয়ে। কেউ আমাদের নতুন যাত্রাপথের সঙ্গী হিসেবে উঠে এসেছেন। এক নতুন অভিজ্ঞতার স্মরণি ধরে তারা আমাদের অগ্রযাত্রা কেউ কেউ