নাগরিক বিষণ্ণতার কবি ফাহিমুল ইসলামকে মৃত্যুর বিষাদ ছুঁয়ে গিয়েছে এই কাব্যগ্রন্থে। কাব্যগ্রন্থের অনেকটুকু জুড়ে সেই বিষাদময়তা ছেয়ে আছে, সেই আর্তি ফুটে উঠেছে। কাছের মানুষের মৃত্যু বেদনার্ত হৃদয়ের হাহাকার হয়ে বেজেছে। সেইসাথে মৃত ভালোবাসা, মৃত বন্ধুতা, তাকে গ্রাস করেছে। নৈরাশ্য আর গভীর কষ্টানুভূতিতে তিনি ক্রমশ নীল হয়েছেন। কবির বিষাদগ্রস্ততা পাঠককে এক নির্জন উপকূলে নিয়ে যায়, যেখানে রূঢ় বাস্তবতার সাথে পাঠকের দেখা হয়। বিষাদ তখন শব্দহীন বকুলের মতো ঝরে পড়ে, আর কষ্টগুলো আগ্রাসী ছত্রাকের মতো সুখ গিলে খায় অক্লেশে।
| বইয়ের নাম | অনঙ্গ বিষাদ |
| লেখক | ফাহিমুল ইসলাম |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।