“অন্তরীণ পৃথিবী অন্তহীন শূন্যতা” একটি কাব্যগ্রন্থ হলেও এটি মূলত একটি গল্প। এক যুবকের জীবন ও মনোদৈহিক অনুভূতির ব্যবচ্ছেদ, এক দশক অতীত বর্তমান ঘটনাপ্রবাহ নিয়ে লেখা সাত পর্বের একটি কাব্যগ্রন্থ। 'কোথাও কেউ নেই' নাটকে একজন পাড়ার মেয়ের জন্য একজন রাস্তার ছেলের মূল্যহীন ভালোবাসা যেমন সেদিন ধুলোয় গড়িয়েছিল, তেমনি ‘অন্তরীণ পৃথিবী অন্তহীন শূন্যতা’ কাব্যগ্রন্থে অজানা এক যুবকের ভালোবাসা জলে ভেজা মেঘে মিলিয়ে যায় পৃথিবীব্যাপী অন্তহীন শূন্যতায় শব্দ হয়ে।