তপন সরকারের 'অন্তর্লীন কাব্য' এক অনন্য কাব্যসৃষ্টি, যা পাঠককে ভাবনায় নিমগ্ন করে, চেতনাকে জাগ্রত করে। এই কাব্যগ্রন্থের প্রতিটি পৃষ্ঠা জুড়ে ছড়িয়ে আছে জাগরণের অমিয় বাণী। কবি তাঁর মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী লেখনীর মাধ্যমে আমাদের চারপাশের সুপ্ত সমাজকে জাগিয়ে তুলতে চেয়েছেন; অন্ধকারের আচ্ছাদন ভেদ করে দেখাতে চেয়েছেন আলোর দিগন্ত।
মানবতার মধুর আহ্বান এই কাব্যগ্রন্থের আরেকটি উজ্জ্বল বৈশিষ্ট্য। কবিতার পঙক্তিমালায় প্রতিধ্বনিত হয়েছে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা, সহমর্মিতা ও ভালোবাসার চিরন্তন বার্তা।
নিজেকে আবিষ্কার করা এবং নিজের অস্তিত্বকে অর্থবহ করে তোলাই জীবনের প্রকৃত সার্থকতা- এই গভীর জীবনবোধও কবির কবিতার অন্তরালে অনুরণিত হয়েছে।
'অন্তর্লীন কাব্য' কেবল একটি কবিতার সংকলন নয়; এটি আমাদের সময়ের এক বিশ্বস্ত দলিল, এক স্বাচ্ছ ও নির্মল দর্পণ- যেখানে প্রতিফলিত হয়েছে সমকালীন জীবনের সুখ-দুঃখ, আশা-হতাশা এবং প্রাপ্তি-অপ্রাপ্তির বহুবর্ণিল বাস্তবতা। নিঃসন্দেহে কবি তপন সরকারের এই অনবদ্য কাব্যসৃষ্টি পাঠকহৃদয়ে দীর্ঘদিন ধরে গভীর অনুরণন জাগিয়ে রাখবে এবং এক স্থায়ী আসন করে নেবে।