মেঘ সাগর যেথা লুটিয়ে পড়ে নূতন মেঘের দেশে- আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে। মেঘের শিশু, ঘুমায় সেথা আকাশ দোলায় শুয়ে- ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে। সন্ধ্যা সকাল মেঘের মেলা-কূলকিনারা ছাড়ি, রং বেরঙের পাল তুলে দেয় দেশবিদেশে পাড়ি। মাথায় জটা, মেঘের ঘটা আকাশ বেয়ে ওঠে, জোছনা রাতে চাঁদের সাথে পাল্লা দিয়ে ছোটে। কোন অকূলের সন্ধানেতে কোন পথে যায় ভেসে