অন্যরকম মেঘ
মানুষের হৃদয়ে কতোটুকু ব্যথা, কতোটুকু পোড়ছে আগুনে কারো খবর কেউ জানে না, জীবন টলমল ফাগুনে। কার চোখে কতোটুকু জল হয়েছে আজোবধি জমা, বেখবর হয়ে ভাসছে জলে, জানে না প্রিয়তমা। দিব্যি মানুষটা ধেয়ে চলছে হৃদয়ে নিয়ে হাজার ব্যথার দাগ; আপন হয়ে কাছে আসলেও, নিতে চায় না কেউ কারো ব্যথার ভাগ।
আকাশে-বাতাসে কান্নাররোলে জমেছে কিছু মেঘ আহ! এটাকে তোমরা যারা মেঘ ভাবছো, এটাতো মেঘ নয় বন্ধু আস্ত একটা আবেগ।