"ওজ দেশের জাদুকর" ব্যাক পেইজের লেখা:
কানসাসের এক খামার বাড়ির মেয়ে ডরােথি। ঘূর্ণিঝড়ে উড়ে গিয়ে পড়ে রহস্যময় আর জাদুর এক ভুবনে। নাম ওজ। সেখানে কোনাে দিন ভুলতে পারবে না এমন কয়েক জন বন্ধুর দেখা পায় ডরােথি। কথা-বলা কাকতাড়ুয়া, টিনের তৈরি মানুষ, নিজের ছায়া দেখলেও ভয় পায় এমন ভিতু সিংহ। ডরােথি আর ওর বন্ধুরা হলুদ ইটের রাস্তা ধরে পান্না নগরীর দিকে যাচ্ছিল। ওদের আশা ছিল ওখানেই দেখা মিলবে মহান জাদুকর আর বুদ্ধিমান ওজের সঙ্গে। কিন্তু ওদের রাস্তার কাটা হয়ে দাঁড়ায় এক দুষ্ট ডাইনি। ডরােথি আর ওর বন্ধুরা কি আদৌ দেখা পাবে মহান ওজের। ওদের ইচ্ছা কি পূরণ হবে? ডরােথি কি কখনাে ফিরতে পারবে ওর নিজের বাড়িতে?