খোদ চিকিৎসাশাস্ত্রের সংজ্ঞা মতে- কোনো ওষুধই নিরাপদ নয়! ওষুধ শরীরের
জন্য বহিরাগত একটি রাসায়নিক পদার্থ এবং প্রত্যেকটি রাসায়নিক পদার্থেরই শরীরে কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া, বিষক্রিয়া ও মিথস্ক্রিয়া আছে। এগুলোকে ধর্তব্যের মধ্যে না নিলেও অনিরাপদ, অপ্রয়োজনীয়, ক্ষতিকর ও ব্যবহার অনুপযোগী ড্রাগস সেবন করিয়ে বিশ্বের শত কোটি মানুষকে ঠকিয়ে ওষুধ কোম্পানিগুলো একদিকে হাজার হাজার কোটি টাকার মুনাফা করছে, অন্যদিকে সেসব ড্রাগস কিনে খেয়ে সাধারণ মানুষ শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তথা সর্বস্বান্ত হচ্ছেন।
এই বইয়ে কয়েকজন গুণী মানুষের পরিচয় ও কর্মবৃত্তান্ত তুলে ধরা হলো- যাঁরা এ যুগেও ওষুধ নামক ড্রাগস ছাড়াই রোগ নিরাময়ের একের পর এক নজীর স্থাপন করে চলেছেন। বইটি পাঠান্তে আপনিও বুঝে যাবেন- কিভাবে পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত সিনথেটিক ড্রাগস ছাড়াই আজীবন রোগমুক্ত তথা সুস্থ ও সবল থাকতে পারবেন?