থিংক অ্যান্ড গ্রো রিচ
আপনার সাফল্যের বীজ আপনার মস্তিষ্কেই রয়েছে!
‘Think and Grow Rich’ শুধু একটি বই নয়, এটি সাফল্যের এক গোপন নীলনকশা, যা প্রায় এক শতাব্দী ধরে পৃথিবীর অসংখ্য মানুষকে কোটিপতি ও বিজয়ী করে তুলেছে।
নেপোলিয়ন হিল দীর্ঘ বিশ বছর ধরে বিশ্বের সবচেয়ে ধনী এবং সফল মানুষদের—যেমন অ্যান্ড্রু কার্নেগি, টমাস এডিসন, হেনরি ফোর্ড—জীবন বিশ্লেষণ করে আবিষ্কার করেছিলেন, সাফল্যের সুনির্দিষ্ট কিছু অলঙ্ঘনীয় নিয়ম আছে।
এই বইটি আপনাকে শিখিয়ে দেবে :
কীভাবে নিজের মনের আকাঙ্ক্ষাকে বাস্তবের টাকায় পরিণত করবেন।
সাফল্যের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কীভাবে একটি ‘মাস্টার মাইন্ড গ্রুপ’ তৈরি করবেন।
‘অদম্য বিশ্বাস’ (Faith) এবং ‘অটুট সংকল্পের’ (Persistence) শক্তিকে কীভাবে নিজের সবচেয়ে বড় সম্পদ বানাবেন।
কীভাবে ভয় ও নেতিবাচক চিন্তাভাবনাগুলো দূর করে নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগাবেন।
এই নতুন সংস্করণে বিল গেটস, মেরি কে অ্যাশ-এর মতো আধুনিক সময়ের বিলিয়নেয়ারদের সাফল্যের গল্পগুলোও তুলে ধরা হয়েছে, যা প্রমাণ করবে সাফল্যের সেই নিয়ম বা সূত্র আজও সমানভাবে কার্যকর।
এটি শুধু অনুপ্রেরণামূলক সাহিত্য নয়, এটি সাফল্যের সেই দর্শন, যা আপনার জীবনকে স্থায়ীভাবে বদলে দিতে পারে।
আপনিও কি আরেকজন সফল ব্যক্তি হওয়ার জন্য প্রস্তুত? বইটি খুলুন, সাফল্যের যাত্রা শুরু করুন!
রিচ ড্যাড পুওর ড্যাড
আপনি কি আর্থিকভাবে শক্তিশালী ভবিষ্যতের স্বপ্ন দেখেন? অর্থের প্রকৃত ব্যবহার ও সফলতার পথ তৈরি করতে চান? তাহলে দৃষ্টিভঙ্গির পার্থক্যই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে।
‘রিচ ড্যাড পুওর ড্যাড’ শুধু একটি বই নয়, এটি একটি বিপ্লব। যা আপনার মস্তিষ্কের গতানুগতিক চিন্তাভাবনার বিপরীতে একটি বৈপ্লবিক ধারার সূচনা করবে। এই বইটিতে কিয়োসাকি এমনসব ধারণা শেয়ার করেছেন, যেগুলো প্রচলিত শিক্ষাব্যবস্থায় সাধারণত শেখানো হয় না, কিন্তু আর্থিক স্বাধীনতা লাভ করতে হলে এগুলো শেখার প্রয়োজনীয়তা অপরিসীম।
বইটিতে রবার্ট টি. কিয়োসাকি তার জীবনের দুটি বিশেষ মানুষকে ‘রিচ ড্যাড’ এবং ‘পুওর ড্যাড’ নামে উল্লেখ করেছেন। একজন তার নিজের বাবা, যিনি পিএইচডি ডিগ্রিধারী হয়েও আর্থিকভাবে অসচ্ছল, অপরজন তার বন্ধুর বাবা, যিনি বেশি পড়াশোনা না করেও আর্থিকভাবে স্বাবলম্বী।
এই দুজন ব্যক্তির চিন্তাধারা, শিক্ষা এবং আর্থিক বিষয়ে তাদের জ্ঞান ও চিন্তার পার্থক্যগুলো যেভাবে তাদের জীবনকে ভিন্ন দুটি পথে পরিচালিত করেছে, আর এর থেকে কিয়োসাকি জীবন ও অর্থ সম্পর্কে যে-সকল মূল্যবান পাঠ শিখেছেন, তা বইটিতে আলোচনা করা হয়েছে।
এ ছাড়াও Financial Literacy (আর্থিক সাক্ষরতা), Building Assets (সম্পদ গঠন), Income vs. Wealth (আয় বনাম সম্পদ), Entrepreneurial Mindset (উদ্যোক্তা মনোভাব), Mindset Shift (মনোভাবের পরিবর্তন)-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে স্বচ্ছ ধারণা দিয়েছেন।
প্রিয় পাঠক, এই বইটি শুধু পড়ার জন্য নয়, বরং এটি নিজের জীবনে প্রয়োগ করার জন্য। যদি আপনি আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে প্রস্তুত হন এবং আর্থিক স্বাধীনতা অর্জনের পথে হাঁটতে চান, তবে এই বইটি আপনার জন্যই। এবার বলুন, আপনি প্রস্তুত তো?
উদ্যোক্তা মাইন্ডসেট
“উদ্যোক্তা মাইন্ডসেট শুধু একটি বই নয়, এটি একটি দিকনির্দেশনা। যেকোনো স্বপ্নবাজের জন্য এটি হতে পারে সাফল্যের সিঁড়ি। একজন উদ্যোগীর মনে যে মানসিক শক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং আত্মবিশ্বাস থাকতে হয়, তার একটি সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে এই বইয়ে।
ইতিবাচক চিন্তা, উদ্ভাবনী ধারণা এবং কঠিন সময় মোকাবিলার কৌশলগুলোকে সহজ ও বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। যারা জীবনে নতুন কিছু শুরু করতে চান কিংবা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এগিয়ে যেতে চান, তাদের জন্য এটি হতে পারে এক অব্যর্থ সহচর।
আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত তো?
তাহলে এই বই আপনার জন্য। এটি পড়ুন, অনুপ্রাণিত হোন এবং আপনার উদ্যোক্তা যাত্রা শুরু করুন।
এক্সেপশনাল লিডার
‘দি এক্সেপশনাল লিডার’ বইটি নেতৃত্বের এক অনন্য সংযোজন। একজন নেতাকে গড়পড়তা ভালো নেতা থেকে আলাদা করে অসাধারণ নেতায় রূপান্তরিত করার সকল উপায় বইটিতে বর্ণনা করা হয়েছে। যারা কোম্পানিতে গতিশীল পরিবর্তন, শক্তিশালী পেশাদার টিম, সহানুভূতি, উদ্ভাবন এবং সাহস বজায় রাখতে চান, তাদেরকে উদ্দেশ্য করেই বইটি লেখা হয়েছে। একজন লিডার কীভাবে কথা বলেন, কীভাবে সিদ্ধান্ত নেন, কীভাবে সক্রিয় থাকেন কোম্পানিতে এবং মানিয়ে নেন সকল জটিল পরিস্থিতির সাথে- সেসব বিষয় স্পষ্টভাবে বইয়ে উল্লেখ করেছেন লেখক বব শার্লি। শুধু তাই নয়, কোম্পানির পেশাদার টিমকে শক্তিশালী করে তোলার সকল উপাদান বইটিতে বর্ণনা করেছেন তিনি। ফলে কোম্পানি পরিচালনায় সার্বিক নেতৃত্ব সফলতার সাথেই দেওয়া সম্ভব বইটিতে বর্ণিত জ্ঞানের প্রতিফলন বাস্তব জীবনে ঘটানোর মাধ্যমে। একটি কোম্পানির বিভিন্ন টিমের প্রায় প্রতিটি মানুষের মাঝেই একজন লিডার বসত করে। কেবল এক্সেপশনাল লিডারের পক্ষেই সম্ভব টিমের সবাইকে দক্ষ করে তুলে নতুন আরো নেতৃত্ব সৃষ্টি করা। তো আপনি যদি হতে চান একজন এক্সেপশনাল লিডার এবং এগিয়ে নিতে চান কোম্পানিকে, তাহলে বইটি আপনার জন্যই। এক্ষুনি সংগ্রহ করুন। হয়ে উঠুন নেক্সট এক্সেপশনাল লিডার!