তারাধুলি সরে যায় মহাকাশের অসংজ্ঞায়িত সীমায়। সময়কে পরাভূত করে এক দুরন্ত গতির ড্রাগন। আমি শুধু লাল চোখে নীল গ্রহের গহীনে এক নিঃসঙ্গ পরিব্রাজক। ধুলো-মাটি-ফসিলে শুনতে চাই অস্তিত্বের আয়াত। অদূরে আর্তচিৎকারে ভেঙে পড়ে পলেস্তারা। রক্তের ঝাঁঝালো গন্ধের সাথে নিঃসৃত হো হো হাসি। পরিযায়ী পাখির হাড়ে যুগপৎ অবিশ্বাস এবং ঘৃণা! এই তবে আমার লক্ষ বছরের নীড়!