মানুষ যখন কোনোভাবেই বাঁচতে চায় না, মৃত্যু তখন পালিয়ে বেড়ায়। কিন্তু যখন বাঁচতে চায় ভীষণভাবে, মৃত্যু ঠিক তখনই দুয়ারে এসে হানা দেয়। তারপর তাকে ছোঁ মেরে উঠিয়ে নিয়ে যায়। এটাই যেন নিয়তি আর প্রকৃতির অলিখিত, নিষ্ঠুরতম অমোঘ বিধান। চোখের কোণ বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো রিমঝিমের। এ যেন কোনো সাধারণ অশ্রু নয়!