হে প্রিয়তমা, আমার মূর্তি, আমার মৃণালিনী! প্রতিনিয়ত আমি তোমার ভালোবাসায় ধুলোয় মিশে যাচ্ছি। তুমি আমার অনুনয়, তুমি আমার সংকল্প প্রচেষ্টা। তোমার চোখের কালো কাজল রেখার মায়ায় আমি হারিয়ে যাই। তোমার চোখের কালো আঁখিতে কত শতবার যে আমি কেটেছি সাঁতার! তোমার চোখে আমার চোখ সাত পাকে বেঁধে গেছে বহু আগে। আমি শুধু দণ্ডায়মান মূর্তি হয়ে অনারম্ভ বাকি চলি। তোমার মায়া আমায় ফেলেছে গ্লানির ধারায়। আমি এক অনর্থক মুসল্লি, আমার গ্লানির বিন্যাসে আল্লাহর আরশ হয় প্রকম্পিত। তোমার বেদি ছিন্ন করার মতো সাহস হয়নিকো আমার।
হে আমার প্রিয়তমা, তোমায় আমার সৃষ্টির অবন্তী ভেবে পাইনি কো জগতের কূল। আমি অনুজ তোমার জগতে শূন্য মানুষ, আমায় দাওনিকো ঠাঁই। আমি কখনো কারো কাছে ভিক্ষা চাইনি, চেয়েছি তোমার কাছে। দাওনি তুমি ভিক্ষাটুকু, দিয়েছ অরম্ভ কুহেলিকা। আমি শ্রেষ্ঠ পথিক, কারণ আমি বেহায়ার মতো তোমার পানে তাকিয়ে এক আধ্যাত্মিক, ঐ যে সুদূর নীহারিকা। আমায় একটু ভালোবাসো, ভালোবাসার মৃত্যুর গ্লানি আমায় মুচড়ে দিচ্ছে হিমালয়ের নীলিমায়।