কবি জীবনানন্দ দাশ বলেছেন, ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি’। তবুও একথা বলাই যায়- কবিতা হচ্ছে এক একজন কবির মনের ভাব প্রকাশের একটা গুরুত্বপূর্ণ মাধ্যমও বটে। সাধারণ মানুষ থেকে তাদের দেখা বা ভাবনার জায়গাটা অবশ্যই একটু আলাদা ধরনের। আমি একজন কবিতাপ্রেমী পাঠকমাত্র।
সেই হিসেবেও বলতে চাই ‘অরণ্যে জোছনার আলো’ কাব্যগ্রন্থের কবিতাগুলো পড়ার পর আমার মনে হয়েছে- কবিতাগুলো প্রকৃতি আর প্রেমের একটা অদ্ভুত যোগসূত্র স্থাপন করেছে। যে কোনো পাঠক এই কবির লেখা কবিতাগুলো পড়লে, তিনি নিজেও নিজের হৃদয়ের আবেগ আর দিগন্তপ্রসারী বোধের মিশ্রণের এক অপূর্ব সমন্বয়ের সঙ্গী হতে পারবেন। কবির এই প্রকৃতি ও প্রেমের সমন্বিত কাব্যগ্রন্থের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।