বিয়োজন-কথা
আর প্রমিতপ্রথা কি শুধু ঋতুদের?
বালুরূপের সন্ধ্যায়
আমরা ভোর হারানো ক্ষরণ।
মাটির গঠনে
তুমি কল্যাণ-সন্ধানী।
আগামীর প্রহরে স্বপ্ন হিতব্রত খোঁজে।
সিংহের চোখ
আর সূর্য আঁকা তলোয়ার,
সোনার হাতল অন্য কারো হাতে;
ধারালো ইস্পাত তোমার মুঠোতে।
প্রয়োজনে
নিঃশব্দে দেয় টান,
কখনো-বা বিরল ঠাট্টায়।
অসম যুদ্ধে তুমি
অশেষ উপসংহার।