কবিতা পবিত্র, কারণ এটা প্রকৃতির সৃষ্টি; যেভাবে আদমের পাঁজর ভেঙে হাওয়াকে গড়েছেন মহাজন, যেভাবে কৃষ্ণের বাঁশিতে গাঁথা হয়েছে রাধার প্রেমস্পন্দন, যেভাবে ক্ষুদিরামের ডাকে কেঁপে উঠেছিলো মহারানী'র সিংহাসন।
কবিতা, ভাতের থালায় পড়ে থাকা দুইদিনের বাসি খিদের মতো, রাজপথে পড়ে থাকা অজ্ঞাত লাশের মতো, বিবস্ত্র তরুণীর লুণ্ঠিত আব্রুর মতো, শোকার্ত পিতার বিষাদগ্রস্ত জায়নামাজের মতো। কবিতা জানে, কীভাবে হাসতে হয় বিষাদের উল্লাসে, বিবেককে হতে হয় কতটা অনুগত; কবিতা, আকাশে বাতাসে উড়ছে অবিরত।
আপনার জীবনও একটা কবিতা; আছে প্রেম, আছে দ্রোহ চাইলে এড়িয়ে যেতে পারেন- যদিও এড়াতে পারে না কেউ বেঁচে থাকার মোহ।