এখনো ভাবতে ইচ্ছে করে-
রাস্তায় মুক্তিকামী মানুষের ভীড়। ছাদে, কার্নিশে সর্বত্রে উচ্চারিত হচ্ছে প্রতিবাদী স্লোগান। সামনে হারামজাদা হুকুমের দাস আইন শৃঙ্খলা বাহিনী। দূরে কোথাও তাক করা স্নাইপার। চোখের সামনে খুলি উড়ে গেল বুলেটের আঘাতে। পিচের রন্ধ্রে রন্ধ্রে জমাট রক্ত। আমি তাকিয়ে আছি ফ্যালফ্যাল করে। ভয় কিংবা আতংক নেই, মিছিল এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বুকের পাঁজর এখন ঢালের মতো। অথচ আমি মরছি না। ভুলক্রমে কোনো বুলেট এসে বিঁধছে না আমার বুকে। আমি এই মুক্তির মিছিল ফেরত এক ব্যর্থ কেউ।