‘অটিজম’ একটি স্নায়ুবিকাশ জনিত মানসিক বুদ্ধিবৃত্তিক ও আচরণগত সীমাবদ্ধতার সামষ্টিক রোগের নাম। শিশুর জন্মের ১২ থেকে ১৮ মাসের মধ্যেই অনেক বাবা-মা ও চিকিৎসক এর লক্ষণসমূহ লক্ষ করে থাকেন। অটিজমের কারণ যেমন বহুবিধ তেমনি এই রোগের ব্যাবস্থাপনাও পারিবারিক ও চিকিৎসাগত প্রয়াসের একটি জটিল সংমিশ্রণ। যদিও এ রোগের সুনির্দিষ্ট কারণ ও চিকিৎসা এখনও গবেষণাধীন তবে জিনগত কারণসহ অন্যান্য আর্থ ও মনোসামাজিক কারণ এর সাথে সংশ্লিষ্ট। বইটিতে অটিজমের বিশদ কারণ থেকে শুরু করে,নানান আলোচনাসহ অভিভাবকদের জন্য ব্যবহারিক নির্দেশনা রয়েছে। অটিজম নির্ণয় পদ্ধতি ও আমাদের দেশের পরিপ্রেক্ষিতে চিকিৎসা ব্যবস্থাপনার ওপর মূলত জোর দেওয়া হয়েছে এই বইয়ে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু-কিশোরদের বিষয়ে জানতে-বুঝতে এবং অভিভাবকদের করণীয় সম্পর্কে জানতে এই বইটি বেশ কাজে আসবে বলে আমার বিশ্বাস।
| বইয়ের নাম | অটিজম |
| লেখক | ডা. মো. রশিদুল হক |
| প্রকাশনী | রাত্রি প্রকাশনী |
| আইএসবিএন | 9789847447238 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 77 |
| সংস্করণ | 1st Published, 2020 |
| বিভাগ | Physical & Mental Disorders |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।