মুখে যে কথা বলি তাতে মনের ভাব আসলে গোপনই করি আমরা। কাজেই ভাবের আদান-প্রদান প্রায় ক্ষেত্রে উলটাপালটাই হয়। আমরা বরং পরস্পরের কাছ থেকে আরও দূরে সরে যাই-এই সত্য প্রকাশ করে যেখানে নোবেল পাওয়া যায়, সেখানে বুলবুল চৌধুরীর 'অতলের কথকতা' পড়ে আমার মনে হলো, কথা বহু রকমের আছে। কিন্তু বুলবুলের রকমটা খোরাক হিসেবে ভারি উপাদেয়, তাতে সাহিত্যসেবীরা সমৃদ্ধ হবার মতো প্রচুর পুষ্টি পাবেন এবং মাটির গন্ধমাখা কবি জসীম উদ্দীন ঘরানার এই মেধাবী কথাশিল্পী ভাব প্রকাশে এতটাই সত্যনিষ্ঠ হতে চেয়েছেন যে, তাঁর অতি গোপনীয় ব্যক্তিজীবন এক্সপোজ হয়ে যাচ্ছে দেখেও তিনি থামেননি। তাঁর এই না থামাটা আমার ভেতর লোভ জাগিয়ে তুলেছিল-এরপর