দেখার চোখ যখন অভিমানী। প্রত্যাশা যখন হামাগুড়ি দিয়ে শ্লথ সময়কে করে আলিঙ্গন। সভ্যতা যখন চাটুকারিতার লেবাস পড়ে টেনে ধরে কথার লাগাম। সংস্কার যখন জানালার ভাঁজে লুকিয়ে থাকা কুসংস্কারকে হামি খায়। অবিশ্বাসের স্রোতে নারীর বিশ্বাস যখন গা ভাসায়। তখন প্রথাভাঙা দ্রোহের কালিতে আমার আমিত্বটা জেগে ওঠে। তারপর লেখা হয়- অতঃপর আমি ও কয়েকটি নীল প্রজাপতির গল্প।