গতিময় জীবন। গতিচক্র রেখার বাঁকে বাঁকে রয়েছে উত্থান-পতন বা বন্ধুর পথ। এ পথ সুখ-দুখ নিয়ে গড়া। দুখগুলো বেদন-ব্যথায় বিষিত। মুছাতে পারি না কভু ব্যথাতুর বিষয়। মেটাতে অক্ষম কাম্য বাসনা। তাই বাসনা মেটানোর পিয়াস অতৃপ্ত রয়ে যায়। এসব নিয়েই
কাব্যমালায় ক্ষুদ্র এ প্রচেষ্টা মাত্র।
‘কারুবাকৎ প্রকাশনা জগতের এক উজ্জ্বল তারা। এ প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক গোলাম কিবরিয়ার হৃদয় যেন গিরি সম। তাঁরই সহায়তায় গ্রন্থটি আলোর মুখ দেখছে।
সনেট, গীতিকবিতা, ছড়া ও আধুনিক কবিতায় সমৃদ্ধ এ কাব্যগ্রন্থ। নানা বৈচিত্রে সাজানোর চেষ্টা করেছি। তাই পাঠকের হৃদয়ে কিছুটা ছোঁয়াতে পারলে আমি ধন্য হবো।
পাঠকের যেকোনো পরামর্শে আদৃত, প্রীত ও ঋদ্ধ হবো।- লেখক