আমাদের রচিত তৃতীয় শ্রেণি থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত “Advanced Learner’s Functional English” বর্তমানে “Advanced Learner’s Communicative English” নামে খ্যাত বইগুলোর ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে আমরা কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই প্রকাশের সিদ্ধান্ত নেই। এরই ধারাবাহিকতায় আমরা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইগুলো প্রকাশ করেছি। কিন্তু বাজারে প্রচলিত সমস্ত বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই-ই গতানুগতিক। এতে নেই কোনো সৃষ্টির আনন্দ, বিষয় বৈচিত্র্য কিংবা অভিজ্ঞতালব্ধ মেধা ও মননের প্রয়োগ। এদিক থেকে আমাদের সদ্য প্রকাশিত “অ্যাডভান্সড ছোটদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি” বইটি নিঃসন্দেহে ব্যতিক্রম। বইটি রচনা করেছেন জনাব সৈয়দ এমদাদুল হক। জনাব সৈয়দ এমদাদুল হক দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক। তাঁর লেখা এ বইটি যদি ছাত্র-ছাত্রীদের মেধা ও মনন বিকাশে ভূমিকা রাখে, তবেই আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।
| বইয়ের নাম | অ্যাডভান্সড ছোটদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ৩য় শ্রেণি |
| প্রকাশনী | অ্যাডভান্সড পাবলিকেশন্স |
| পৃষ্ঠা সংখ্যা | 208 |
| সংস্করণ | January, 2025 |
| বিভাগ | তৃতীয় শ্রেণি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।