বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের পেছনে সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর অনেক ভূমিকা রয়েছে। যেখানে বিজ্ঞান বর্তমান নিয়ে কথা বলে, সেখানে বৈজ্ঞানিক কল্পকাহিনী ভবিষ্যদ্বাণী করে বিজ্ঞানের পথকে অগ্রগামী করে। জ্ঞান-বিজ্ঞানের ইতিহাস ঘাঁটলে এর বহুবিধ প্রমাণ পাওয়া যায়।
বর্তমানে সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী ছোট-বড় সবশ্রেণির পাঠকের কাছে সমান জনপ্রিয়। একসময় ছোটদের আগ্রহ ছিল রূপকথা বা ভূতের গল্পের প্রতি। এখন তাদের আগ্রহ বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রতি। কারণ, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। যুগের পরিবর্তনের সাথে সাথে পাঠকের রস ও রুচির পরিবর্তন ঘটবেÑ এটাই স্বাভাবিক।
এ বইয়ের প্রতিটি গল্প ভিন্নমেজাজ ও ভিন্নস্বাদের, যা শিশু-কিশোরসহ সব বয়সি পাঠকদের ভালো লাগবে।