একবার পড়লে চিরকাল মনে থাকবে, এমনি লিখতেন সুকুমার রায়। তাঁর আবোল তাবোল, হযবরল, খাই খাই যে পড়েছে সেই বলবে এ—কথা। পাগলা দাশু পড়লেও সেই কথাই বলবে। স্কুলে পড়া ছেলেদের নিয়ে পাগলা দাশুর সব গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর—এর ভূমিকাসহ এই বই প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৪০ সালে। জীবনের প্রথম প্রচ্ছদ এঁকেছিলেন সুকুমার রায়—এর পুত্র সত্যজিৎ রায়। ৮০ বছর পর আবার সেই বইয়ের ফ্যাক্সিমিলি বা যথাযথ মুদ্রণ প্রকাশ পেল।