ছায়াকাজি
নাসিরুদ্দিন হোজ্জা তখন কেনিয়ায়। একদিন জেলার বিচারকের সঙ্গে দেখা করলেন তিনি। বিচারককে অনুরোধ করলেন, কোনো এলাকায় তাঁকে কাজি নিয়োগ করা হোক। কিন্তু কাজির পদ শূন্য ছিল না কোথাও। কাজেই বিচারক হোজ্জার অনুরোধ রাখতে পারলেন না। তাই বলে হোজ্জাকে একেবারে নিরাশ না করে বিচারক জানতে চাইলেন, 'বলুন, আপনার জন্য আর কী করতে পারি?' হোজ্জা বললেন, 'আমাকে ছায়াকাজি হিসেবে থাকতে দিন।'
বিচারক জিজ্ঞেস করলেন, 'এরকম একটি পদের কাজ কী হবে?'