শুধু মেঘ সবুজ আর সুউচ্চ সৌন্দর্য নয়, পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এখানকার জনগোষ্ঠীগুলোর অপ্রকাশিত সুখ, দুঃখ, হাসি, কান্না। তাদের সহজ সরল জীবনে আজ সুকৌশলে ভাগ বসাচ্ছে নগরায়ণ ও তথাকথিত কৃত্রিম আধুনিকতা। মোদ্দা কথা, নানামুখী আগ্রাসনের কবলে পড়ে ক্রমাগত রূপান্তর ঘটছে পাহাড়ি জীবনের। জনগোষ্ঠীগুলোর প্রাত্যহিক ও সামাজিক জীবনের রূপান্তরিত ছোট ছোট উপাদান অনুষঙ্গগুলো সাধারণ গবেষকের চোখে দেখার চেষ্টা এই বই। আমার শুধু অক্লান্ত পরিশ্রম, তথ্য—উপাত্ত তুলে ধরার সততা ও অধ্যবসায় ছিল। কিন্তু গবেষণাকার্য ও ইতিহাস রেকর্ডের জন্য ‘পাহাড়ে রূপান্তর’ কতটুকু কাজে দেবে তা নির্ধারণের ভার নতুন প্রজন্ম ও ভাবি কালের।
| বইয়ের নাম | পাহাড়ে রূপান্তর |
| লেখক | হোসেন সোহেল |
| প্রকাশনী | অনুজ প্রকাশন |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | Travel & Living Abroad |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।