উড়তে গেলাম
পাখিদের সাথে আজ হারালাম পাখিদের ঝাঁকে উড়তে গেলাম। আমরা এখন উত্তরে যাই চলেছি আকাশে কোথায় পালাই। চারিদিকে মেঘ মেঘে মেঘে ঢাকা তার মাঝখানে চলি আঁকা-বাঁকা। আমরা চলেছি অনেক উচ্চে বায়ুর স্পর্শ ডানা ও পুচ্ছে। চল যাই মোরা কোথাও হারাই স্বর্গকে যদি কভু খুঁজে পাই। আমরা এখন পৃথিবী ছাড়িয়ে চলেছি আমরা আকাশ তাড়িয়ে।