এই সিরিজের কোনো বই ভাষা শিক্ষার মূল পাঠ্যপুস্তক নয়। পাঠ্যপুস্তক হাতে তুলে দেওয়ার আগে শিশুদের এই বইগুলো দেওয়া যেতে পারে। এতে বইয়ের প্রতি শিশুর আগ্রহ তৈরি হবে। এ বয়সে শিশুরা ছবি ও গল্পের আনন্দ গ্রহণ করে। তারা আগে ছবি দেখে, তারপর গল্প বোঝার চেষ্টা করে। তাই আপনিও ছবি দেখে বাক্য বলুন ও শিশুকে ছবি দেখতে সাহায্য করুন। শিশুসাহিত্যিক জহিরুল ইসলাম এই বইয়ে প্রতিটি শব্দ ব্যবহার করেছেন শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের সংকল্পে। শিল্পী সব্যসাচী মিস্ত্রী বিচিত্র ছবি সংযোজন করে বইটিকে করে তুলেছেন আকর্ষণীয়।
| বইয়ের নাম | পাখির বাসা |
| লেখক | জহিরুল ইসলাম, সব্যসাচী মিস্ত্রী |
| প্রকাশনী | অ্যাডর্ন বুক্স ফর চিলড্রেন (এবিসি) |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বয়স যখন ০-৪: শিশুতোষ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।