'পালি ভাষা ও শব্দকোষ' গ্রন্থটি পালি বর্ণ, শব্দ, ভাষা, ব্যাকরণ, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, সূত্রপর্ব, বঙ্গানুবাদ, প্রচলিত পালি বাংলা ইংরেজি শব্দভাণ্ডার এবং শব্দকোষ বিষয়ক গবেষণাকর্ম। এ গ্রন্থের বিষয়বস্তু মোট দশটি অধ্যায়ে বিন্যাস্ত।
পালি ভাষা ও ব্যাকরণ বিষয়ে সহজ সরল প্রয়োগবিধি, উপযোগী শব্দ ও ভাষাশৈলী, জ্ঞান, দক্ষতা ও ব্যবহারের বাস্তব শিখন পদ্ধতি, অনুশীলন, পাঠচর্চা ও সূত্রবিন্যাস বিশ্লেষিত হয়েছে। বিশেষ করে এ গ্রন্থের শেষ অধ্যায়ে পালি ও বাংলা শব্দকোষ এবং পরিশিষ্টে রোমান অক্ষরে পালি শব্দের ইংরেজি এবং ইংরেজি শব্দের পালি অর্থের 'শব্দভাণ্ডার' সংযোজন অনন্য বৈশিষ্ট্য। ধারাবাহিকভাবে পাঠক, শিক্ষার্থী, গবেষক এ গ্রন্থটি সম্যকরূপে পাঠ ও চর্চা করলে পালি ভাষায় পঠন, লিখন ও কথনে পারদর্শী হয়ে উঠবেন।