সূচনা
পূর্ববর্তী অধ্যায়গুলোতে রোধক এবং তড়িতাধার পৃথক পৃথকভাবে অথবা সম্মিলিতভাবে বর্তনীর সাথে সংযোজন করে তাদের কার্যপ্রণালী পর্যালোচনা করা হয়েছে। বর্তনীর সাথে আবেশক অথবা ট্রান্সফরমারকে সংযুক্ত করে এই অধ্যায়ে তাদের প্রতিক্রিয়া আলোচনা করা হবে।
কোনো সক্রিয় ডিভাইসের বহির্গামী সংকেতকে পাল্স ট্রান্সফরমারের মাধ্যমে তার অন্তর্গামী সংকেতের সাথে যদি সংমিশ্রিত করা হয় এবং প্রক্রিয়াটি যদি নিয়মিত চলে তবে বর্তনীর বহির্গামী সংকেত হিসেবে একটি পাল্স অথবা পাল্স গুচ্ছের আবির্ভাব ঘটবে।