বইটির বৈশিষ্ট্য:>> পাঠ্যবইয়ের বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এবং পঠিত বিষয়বস্তু সহজে মনে রাখার জন্য প্রতিটি অধ্যায়ের শুরুতেই দেওয়া হয়েছে বিষয়বস্তুর সারসংক্ষেপ। বাংলা গদ্য,কবিতা ও উপন্যাসে ‘কুইজ’ শিরোনামে ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে অধ্যায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্যাবলি তুলে ধরা হয়েছে,যা ধারাবাহিক মূল্যায়নে সহায়ক হবে।
>> পাঠ্যবইয়ের অনুশীলনীর প্রশ্নোত্তর ছাড়াও শিখনফলের গুরুত্ব বিশ্লেষণ করে পরীক্ষা-প্রস্তুতির জন্য অনন্য সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হয়েছে প্রতিটি অধ্যায়ে। বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশেও রয়েছে কমন উপযোগী রচনামূলক প্রশ্নোত্তর।
>> সৃজনশীল পরীক্ষা-পদ্ধতিতে অনুশীলনের বিকল্প নেই । তাই অগ্রসর শিক্ষার্থীদের জন্য এ অংশে গুরুত্বপূর্ণ শিখনফলের ওপর পর্যাপ্ত সৃজনশীল প্রশ্ন ও উত্তর সংকেত দেওয়া হয়েছে । প্রশ্নগুলো নিজে নিজে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা অধ্যায় সংশ্লিষ্ট যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে সক্ষম হয়ে উঠবে।
>> কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত বিএমটির সিলেবাস,প্রশ্নকাঠামো ও মানবণ্টনের আলোকে বোর্ড পরীক্ষার উপযোগী মডেল টেস্ট দেওয়া হয়েছে এ অংশে। এ প্রশ্নপত্রের ওপর ঘরে বসে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা নিজ নিজ প্রস্তুতি যাচাই করতে পারবে। এছাড়া আরও মডেল টেস্টের জন্য Internet link তো রয়েছেই।
| বইয়ের নাম | পাঞ্জেরী বাংলা-১ (বিএমটি) |
| লেখক | পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| সংস্করণ | 1st Edition, 2024 |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।