বইটির বৈশিষ্ট্য:• বিষয়ক্রমে সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্নোত্তর- অধ্যায়ের শিখনফল এবং বিষয়বস্তুর ধারাবাহিকতায় সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বইটিতে দেওয়া হয়েছে
• বোর্ড পরীক্ষার সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্নোত্তর – এইচএসসি পরীক্ষার প্রশ্নের ধারা সম্পর্কে জানতে বিগত সালের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি অধ্যায়ে বিগত সকল সালের বোর্ড পরীক্ষার সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্নোত্তর আলাদা শিরোনামে দেওয়া হয়েছে।
• পরীক্ষায় কমন পেতে অনন্য প্রশ্নোত্তর – অধ্যায়ের শিখনফল এবং বিষয়বস্তুর ধারাবাহিকতায় সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এ অংশে রয়েছে শীর্ষস্থানীয় কলেজসমূহের নির্বাচনি পরীক্ষার প্রশ্নসহ অনন্য প্রশ্নের উত্তর।
• সমন্বিত অধ্যায়ের সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর – পরীক্ষায় একক অধ্যায়ের পাশাপাশি একাধিক অধ্যায়ের সমন্বয়েও প্রশ্ন হতে পারে। তাই অনুশীলনের জন্য একাধিক অধ্যায়ের সমন্বয়ে সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে।
• সৃজনশীল প্রশ্নব্যাংক – সৃজনশীল প্রশ্নোত্তর নিজে নিজে অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ শিখনফলের ওপর পর্যাপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে এ অংশে। উত্তর সংকেত হিসেবে রয়েছে সুপার টিপস।
• এনসিটিবি অনুমোদিত পাঠ্যবইসমূহের অনুশীলনীর প্রশ্নোত্তর – সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের জন্য এনসিটিবি অনুমোদিত পাঠ্যবইসমূহের মধ্যে সর্বাধিক চাহিদাসম্পন্ন বইগুলোর সমাধান দেওয়া হয়েছ।
• নিশ্চিত নম্বরের প্রশ্নোত্তর – পরীক্ষায় জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন সরাসরি কমন পাওয়া যায়। তাই এখানে দেওয়া হয়েছে অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।
| বইয়ের নাম | পাঞ্জেরী গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি/এইচএসসি) |
| লেখক | পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
| সংস্করণ | 9th Edition, 2024 |
| বিভাগ | দ্বিতীয় বর্ষ (সব বিষয়) |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।