Active English, Level 3
আন্তর্জাতিক ভাষা ইংরেজি শেখার ক্ষেত্রে ‘Active English, Level 3’ একটি আদর্শ বই। বইটিতে ইংরেজিভাষার জটিল বিষয়গুলো সহজ-সরলভাবে উপস্থাপন করা হয়েছে। বয়স-উপযোগী ভাষা ও বিষয়ভিত্তিকছবি সম্বলিত এ বইয়ের মাধ্যমে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি পড়তে, বলতে ও লিখতে পারবে।
ছবি আঁকি রং করি, পঞ্চম ভাগ
‘ছবি আঁকি রং করি,পঞ্চম ভাগ’ বইটির মাধ্যমে শিশুরা তাদের চারপাশের বিভিন্ন বস্তু,প্রাণী ও প্রাকৃতিক দৃশ্য আঁকার কৌশল নিজে নিজেই শিখতে পারবে। শিশুর সুপ্ত প্রতিভা বিকাশ ও নান্দনিকবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে বইটি সহায়ক হবে।
ছোটদের জ্যামিতি শিক্ষা, প্রথম ভাগ
জ্যামিতির প্রাথমিক জ্ঞান লাভ করার ক্ষেত্রে ‘ছোটদের জ্যামিতি শিক্ষা,প্রথম ভাগ’ একটি আদর্শ বই। বইটিতে বাস্তব উদাহরণের মধ্য দিয়ে জ্যামিতিক আকৃতির ধারণা দেয়া হয়েছে। সহজভাবে বিন্দু,রেখা,কোণ,ত্রিভুজ ও চতুর্ভুজের আঁকার কৌশল বর্ণনা করা হয়েছে।
ছোটদের পরিবেশ পরিচিতি, তৃতীয় ভাগ
পরিবেশ,সমাজ,সামাজিক সংগঠন,দেশ ও আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে ধারণা লাভ করার ক্ষেত্রে ‘ছোটদের পরিবেশ পরিচিতি,তৃতীয় ভাগ’ একটি আদর্শ বই। সচিত্র এ বইটি শিশুদের সমাজসচেতন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
ছোটদের সাধারণ জ্ঞান, চতুর্থ ভাগ
প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নির্ভুল ও সঠিক তথ্য জানার ক্ষেত্রে ‘ছোটদের সাধারণ জ্ঞান,চতুর্থ ভাগ’ একটি অনন্য বই। বইটির মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশ ও বহির্বিশ্বের ইতিহাসের পাশাপাশি চলতি ঘটনা প্রবাহের সঙ্গে পরিচিত হবে। পূরণ হবে তাদের বিচিত্র সব জানার কৌতূহল।
ইসলাম ও নৈতিক শিক্ষা, দ্বিতীয় ভাগ
বইটির বৈশিষ্ট্য:শিশুদের আরবি ভাষা ও ইসলামের মৌলিক বিষয়গুলো শেখার ক্ষেত্রে ‘ইসলাম ও নৈতিক শিক্ষা,দ্বিতীয় ভাগ’ একটি আদর্শ বই। বইটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় জীবন গঠনে উদ্বুদ্ধ হবে।
Picture Word Book, Level 4
ছবির মাধ্যমে ভাষা শেখার কৌশল অবলম্বন করে ‘Picture Word Book,Level 4’ বইটি প্রণীত হয়েছে। এটি পাঠের মাধ্যমে শিশুদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে। তারা সঠিক উচ্চারণ শেখার পাশাপাশি সংশ্লিষ্ট ছবি দেখে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে এবং মনে রাখতে সক্ষম হবে।