বইটির প্রথম ফ্ল্যাপ থেকে
(পিলখানায় আরেক বিডিআর জওয়ানের মৃত্যু, মার্চ থেকে আগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫) পিলখানা নিয়ে একটা কবিতা লিখছি সেই ফাল্গুন থেকে ফাল্গুন মানে তবে বারবার অবাক আগুন? রক্তরঞ্জিত প্রজাপতি গুনগুন...!
আমার কবিতাটা শেষ হয় না হয় না একেকটা লাইন যোগ করেই চলেছে সে একেকটা দীর্ঘশ্বাস আর ওইখানে একেকটা দম নিভে যাচ্ছে ফুৎকারে কবিতাখানা পিলখানা কবে শেষ হবে আল্লামালুম পিলপিল করে অদৃশ্য পিঁপড়া উঠে আসছে মাথায় মগজটাকে খানা-খা-যা-না বানিয়েছে তারা পিলপিলপিল পিলখানা খানা অজানা খানা খানাখন্দে সৈনিকের লাশ!
আজ বাথরুমে আরও একখানা পিলখানা আর আমাদের পিলে চমকায় না! আমাদের মন-কানা...
ফুসফুস শুকনা
বুক ধুকপুক পচা ইঁদুরের মতো গলা গন্ধঅলা ছিঃ বিবেকবানেরা সব মাছি এবং মৌ-মাছি খেলে বুঝি কানামাছি...
ভাইয়ের রক্ত মেখে ভাই মায়ের কপালে ঠুকছে সেলাম হা ঈশ্বর এ কোন নির্মম-জঙ্গল-যুগে পৌঁছে গেলাম সংখ্যা গণনা শেষ হবে কততে পৌছুলে... কবেকবেকবে অসমাপ্ত কবিতা শঙ্কা-সহনিয়া পড়ে থাক আজ ম্যানহোলে কফিনে, নালায়
করুণ কিংখাবে...